সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

প্রধানমন্ত্রীর কাছে মাথা গুজার ঠাঁই চায় হজরত আলী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ১১.০৮ এএম
  • ১১৬১ বার পড়া হয়েছে
গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ ” মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাথা গুজার ঠাঁই চায় হজরত আলী ও তার পরিবার”। ঠাকুরগাঁও সদরের সালান্দর নয়(৯ নং) ওয়াড আরাজী সিং পাড়ায় চৌদ্দ হাত কালী থেকে গড়েয়া যাওয়ার রাস্তার পার্শ্বে সরকারি রাস্তার জায়গায় কোন মতে মাথা গুজার ঠাঁই করে মানবেতর জিবন যাপন করছে হজরত আলী ও তার পরিবার।
রিক্সা চালক হজরত আলী ও তার পরিবার সাংবাদিকদের জানায়,দীর্ঘ তিন বছর যাবৎ সে এখানে ঘর করে  আছে। তার পরিবারে দুই মেয়ে ও দুই ছেলে। দুই ছেলে ঢাকায় কাজ করে কিন্তু তারা আমাদের পরিবারে কোন খরচ পাঠায় না। আমার শেষ সম্বল বাড়ির জায়গা টুকু বিক্রি করে বড় মেয়ের বিয়ে দিয়েছি, এখন আমি নিঃস্ব আমার বসত বাড়ি করার কোন জায়গা না থাকায় রাস্তার পার্শ্বে রাস্তার সরকারি জায়গায় কোন রকমে ঘর করে আছি। অনেক দিন যাবৎ আমি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাসায় পড়ে আছি, বয়সের ভারে রিক্সাও চালাতে পারি না। আমার স্ত্রী আর ছোট মেয়ে মানুষের বাসায় কাজ করে যেটুকু খাবার নিয়ে আসে তা দিয়ে এক বেলা খেয়ে কোন রকমে বেঁচে আছি। টাকা পয়সার অভাবে আমার ছোট মেয়ে টি বিয়ে দিতে পারছি না। সরকারের সহযোগিতা ছাড়া শেষ বয়সে আমার বেঁচে থাকার আর কোন উপায় নেই। আমার ও আমার পরিবারের এখন একমাত্র ভরসা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক মাত্র উনার সহযোগিতায় পারে এক খন্ড জমির ওপর আমার ও আমার পরিবারের মাথা গুজার ঠাঁই করে দিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com