রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

চাঁদপুর জেলার চান্দ্রা ও সকদিরামপুর গ্রামে একাত্তর ফাউন্ডেশন এর পাঁচ দিনব্যাপী জনকল্যাণমূলক অনুষ্ঠান শুরু

  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৯.০২ এএম
  • ৫২ বার পড়া হয়েছে

জিয়াউর রহমান বেলাল,চাঁদপুর থেকেঃ- গতকাল চাঁদপুরের ঐতিহ্যবাহী একাত্তর ফাউন্ডেশন ইউএসএ এবং জাহানারা-কফিল উদ্দিন পাটোয়ারী স্মৃতি চিকিৎসা সেবার উদ্যোগে দিনব্যাপী ফরিদগঞ্জের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৪টি স্থানে মেধা পুরস্কার, সার্টিফিকেট, স্কুল ড্রেস, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহ্যবাহী একাত্তর ফাউন্ডেশন ইউএসএ এবং জাহানারা-কফিল উদ্দিন পাটোয়ারী স্মৃতি চিকিৎসা সেবার উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলার অন্তত চারটি স্থানে গতকাল ২০ ডিসেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ থেকে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত টানা পাঁচ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে মেধা পুরস্কার, সার্টিফিকেট, স্কুল ড্রেস, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে অর্থাৎ সকাল সাড়ে নয়টায় ঐতিহ্যবাহী চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম হতে দ্বাদশ শ্রেণি এবং ৯ জন এ+ প্রাপ্ত মেধাবী এবং ষষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য মেধা পুরস্কার, সার্টিফিকেট, স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী, প্রাক্তন সদস্য, পিএসসি ও প্রাক্তন সিনিয়র সচিব, ভূমি মন্ত্রনালয় এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মোহাম্মদ কবির উদ্দিন পাটোয়ারী, প্রতিষ্ঠাতা, একাত্তর ফাউন্ডেশন, ইউএসএ, পারভীন পাটোয়ারী মনি, সভাপতি, একাত্তর ফাউন্ডেশন, ইউএসএ, জাহানারা মেহেরিন পালকি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্রাজুয়েট) ডিগ্রিধারী, সভাপতিত্ব করেন শাহ্ মো. মকবুল আহম্মদ, অধ্যক্ষ, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ।

সকাল ৯ টা ৩০ ঘটিকার সময় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে

সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন এবং আদর্শ শিক্ষায় সুশিক্ষিত হয়ে পরিবার, সমাজ, দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করার শপথ বাক্য পাঠ করেন।

এরপর বেলা ১১ ঘটিকার সময় চান্দ্রা ছামাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার, সার্টিফিকেট, ক্রীড়া সামগ্রী এবং রেফারেন্স বই বিতরণ করা হয়।

এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী, প্রাক্তন সদস্য, পিএসসি ও প্রাক্তন সিনিয়র সচিব, ভূমি মন্ত্রনালয়
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মোহাম্মদ কবির উদ্দিন পাটোয়ারী, প্রতিষ্ঠাতা, একাত্তর ফাউন্ডেশন, ইউএসএ,পারভীন পাটোয়ারী মনি, সভাপতি, একাত্তর ফাউন্ডেশন, ইউএসএ,
জাহানারা মেহেরিন পালকি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্রাজুয়েট) ডিগ্রিধারী। এই ধর্মীয় প্রতিষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মাইন উদ্দিন আমিন সালেহী, অধ্যক্ষ, চান্দ্রা হামাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।

এরপর বেলা ১২ ঘটিকার সময় চান্দ্রা আবদুল হাকিম চৌধুরী গার্লস্ স্কুলের মেধাবী ছাত্রীদের জন্য
পুরষ্কার, সার্টিফিকেট বিতরণ এবং ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এখানে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ৬ মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপস্থিত পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা। যা দর্শকদেরকে বিশেষভাবে আকৃষ্ট করে।
এই মনোমুগ্ধকর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী, প্রাক্তন সদস্য, পিএসসি ও প্রাক্তন সিনিয়র সচিব, ভূমি মন্ত্রনালয় এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মোহাম্মদ কবির উদ্দিন পাটোয়ারী, প্রতিষ্ঠাতা, একাত্তর ফাউন্ডেশন, ইউএসএ, পারভীন পাটোয়ারী মনি, সভাপতি, একাত্তর ফাউন্ডেশন, ইউএসএ, জাহানারা মেহেরিন পালকি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্রাজুয়েট) ডিগ্রিধারী। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান শিক্ষক, চান্দ্রা আবদুল হাকিম চৌধুরী গার্লস্ স্কুল।


সবশেষ বেলা ৩ ঘটিকায় সকদিরামপুর বড় পাটোয়ারী বাড়িতে একাত্তর ফাউন্ডেশন ইউএসএ এবং জাহানারা-কফিল উদ্দিন পাটওয়ারী স্মৃতি চিকিৎসা সেবার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা, ফ্রি ডাক্তার, ফ্রি ঔষধ প্রদান করা হয়।

এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী, প্রাক্তন সদস্য, পিএসসি ও প্রাক্তন সিনিয়র সচিব, ভূমি মন্ত্রনালয় এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মোহাম্মদ কবির উদ্দিন পাটোয়ারী, প্রতিষ্ঠাতা, একাত্তর ফাউন্ডেশন ইউএসএ, পারভীন পাটোয়ারী মনি, সভাপতি, একাত্তর ফাউন্ডেশন ইউএসএ, জাহানারা মেহেরিন পালকি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্রাজুয়েট) ডিগ্রিধারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফখরুজ্জামান পাটওয়ারী, বিশিষ্ট শিক্ষা ও ধর্মানুরাগী এবং সমাজসেবক।

দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে ঢাকার বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ফরিদ
আহমেদ, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক জিয়াউর রহমান বেলাল, চান্দ্রা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দুলাল বকাউল, শরাফ উদ্দিন সরু পাটোয়ারী, বিএনপি নেতা স্বপন পাটোয়ারী মেজবাহউদ্দিন পাটোয়ারী প্রমুখ।

এছাড়া বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন যথাক্রমে মুজিবুর, জসিম, মোফাজ্জল, সরাফ উদ্দিন, ফরিদ, সোহেল, বাবর, মোস্তাফিজ, মাহমুদুল, মেজবাহ, বাকিব, আমিন, হাসান, খাজা পাটওয়ারী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com