জিয়াউর রহমান বেলাল,চাঁদপুর থেকেঃ- গতকাল শনিবার ২৪ জানুয়ারি, ২০২৬ ইং তারিখ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন ১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত সকদিরামপুর গ্রামের বড় পাটোয়ারী বাড়িতে ঐতিহ্যবাহী একাত্তর ফাউন্ডেশন ইউএসএ এবং জাহানারা-কফিল উদ্দিন পাটোয়ারী স্মৃতি চিকিৎসা সেবার উদ্যোগে দিনব্যাপী ৩ হাজার চক্ষু রোগীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিপুল উৎসাহ-উদ্দিপনায় টানা ৫ দিনব্যাপী আয়োজিত নানা কর্মসূচির অনুষ্ঠানের সমাপনী দিনে এলাকাসহ বিভিন্ন স্থানের গরিব, দুঃখী, দুস্থ, অসহায়, অসহায়সহ নানা শ্রেণী পেশার মানুষের আর্তমানবতার সেবায় প্রতিবছরের ন্যায় এ বছরও
নানা মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সমাপনী দিনে ৩ হাজার চক্ষু রোগীর ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পিএসসি’র প্রাক্তন সম্মানিত সদস্য এবং ভূমি মন্ত্রণালয়ের প্রাক্তন সিনিয়র সচিব মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন পাটোয়ারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি পারভীন পাটোয়ারী মনি ও বিশ্বনন্দিত সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্রাজুয়েট) ডিগ্রিধারী জাহানারা মেহেরিন পালকি।
সমাপনী দিনে চক্ষু রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কবির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা নিঃস্বার্থভাবে বিগত বেশ ক’বছর যাবত মানব সেবা করে আসছি। আমাদের কারও এমপি, মন্ত্রী হওয়ার কোন ইচ্ছা নেই। প্রকৃত অসহায়ের জন্য আমরা কোন কিছু করতে পারলে আমাদের খুব ভালো লাগে। আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা সর্বস্তরের সাধারণ মানুষের জন্য আরও বেশি বেশি করে মানবিক দায়িত্ব পালন করতে পারি। আজকের এই সমাপনী দিনের চক্ষু চিকিৎসার ফ্রি মেডিকেল ক্যাম্প সুষ্ঠুভাবে সু-সম্পন্ন করার জন্য আপনারা সবাই শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে আপনাদের সেবা করার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করবেন বলে আমাদের বিশ্বাস। ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে, আরো বড় পরিবেশে এবং বড় পরিসরে চক্ষু রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা। দীর্ঘ বেশ ক’বছর যাবত সকদিরামপুর বড় পাটোয়ারী বাড়িতে ঐতিহ্যবাহী একাত্তর ফাউন্ডেশন ইউএসএ এবং জাহানারা-কফিল উদ্দিন পাটোয়ারী স্মৃতি চিকিৎসা সেবার উদ্যোগে প্রতিমাসে বিনামূল্যে এলাকার গরীব দুঃখী অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি পারভীন পাটোয়ারী মনি সমবেত মানুষের উদ্দেশ্যে আবেগ জড়িত কন্ঠে তাঁর বক্তব্যে বলেন, আমরা আমেরিকায় বসবাস করি ঠিকই, আমাদের দেহ থাকে আমেরিকায় আর মন পড়ে থাকে বাংলাদেশে। প্রতিবছর শেকড়ের টানে
অর্থাৎ আপনাদের টানে আমরা বাংলাদেশে আসি।
দেশের মানুষের জন্য কোন কিছু করতে পারলে আমাদের কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে দেশের প্রকৃত অসহায়ের জন্য আমরা আমাদের সাধ্যমত কোন কিছু করতে পারলে সবচে’ বেশি ভালো লাগে এবং আনন্দিত হই। দীর্ঘ বেশ ক’বছর যাবত দেশের বিভিন্ন এলাকার মানুষের জন্য আমরা নিঃস্বার্থভাবে কাজ করে চলেছি। আমাদের এই আর্ত মানবতার সেবার পেছনে কোন উদ্দেশ্য নাই। আমরা শুধু চাই, আপনারা সবাই স্বাস্থ্যসম্মত জীবন যাপনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন। তাহলেই আমাদের সুদূর প্রবাসের কষ্টার্জিত পরিশ্রম বিশেষভাবে সফল ও সার্থক হবে। আজকের এই চক্ষু রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে অগণিত নারী, পুরুষ ও শিশুদের দেখে আমাদের খুবই ভালো লাগছে। আপনারা সবাই ধৈর্য ধরে এবং শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদেরকে চক্ষু রোগের ব্যাপারে পরিপূর্ণ চিকিৎসা সেবা দেয়াই
আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য।
অনুষ্ঠানের অপর বিশেষ অতিথি বিশ্বনন্দিত সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্রাজুয়েট) ডিগ্রিধারী জাহানারা মেহেরিন পালকি ইংরেজি ও বাংলা ভাষায় অসাধারণ দক্ষতায় তাঁর বক্তব্যে বলেন, আমরা সুদূর প্রবাসে আমেরিকায় বাস করলেও আমি প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে পরিবেশিত সংবাদের দ্বারা প্রতিনিয়ত দেশের খোঁজ-খবর রাখি। আপনাদের সকলকে দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। বিশেষ করে ছোট ছোট শিশুদের দেখে আমার খুবই ভালো লাগছে। আমি আমেরিকায় আমার কষ্টার্জিত আয়ের একটা অংশ দেশের প্রকৃত অসহায় মানুষের কল্যাণে প্রতিবছর ব্যয় করে থাকি। আমার দুই ভাইও আমেরিকায় কষ্টার্জিত আয়ের একটা অংশ আমার মতো বাংলাদেশের প্রকৃত অসহায় মানুষের জন্য সব সময় ব্যয় করে থাকে। আমরা ভাই-বোন সকলে ছোটকাল থেকেই আমাদের মা-বাবার মানবিক সেবা দেখে দেশের মানুষের জন্য মহত্ববোধ প্রকাশে বিশেষভাবে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়েছে। আপনারা সবাই আমাদের পরিবারের সকলের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদের জন্য প্রতিবছর দেশে এসে কিছু না কিছু করতে পারি। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনুষ্ঠানের বিশেষ অতিথি জাহানারা মেহেরিন পালকি’র বাংলা এবং ইংরেজি ভাষার অনর্গল বক্তব্য উপস্থিত সকলে পিন পতন নীরবতায় শোনেন এবং বিশেষভাবে মুগ্ধ হন।
ঐতিহ্যবাহী একাত্তর ফাউন্ডেশন ইউএসএ এবং জাহানারা-কফিল উদ্দিন পাটোয়ারী স্মৃতি চিকিৎসা সেবার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ৩ হাজার চক্ষু রোগীর চিকিৎসা করেন ৮ জন স্বনামধন্য চক্ষু চিকিৎসক। উল্লেখিত চক্ষু রোগীর চাহিদা মোতাবেক চক্ষু চিকিৎসকগণ কোন কোন চক্ষু রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সাপেক্ষে ছানি অপারেশন, লেন্স লাগানো, চশমা ও ঔষধ প্রদান করা হয়। এদিকে বিনামূল্যে চক্ষু সেবা নিতে পেরে খুশি চাঁদপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য রোগী এবং এলাকাবাসী।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী ও সমাজসেবক ফরিদ আহমেদ খান, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিয়াউর রহমান বেলাল, সমাজসেবক মোহাম্মদ মজিবুর রহমান পাটোয়ারী,
সমাজসেবক ফখরুজ্জামান পাটোয়ারী, মফু পাটোয়ারী, সরু পাটোয়ারী, বিএনপি নেতা স্বপন পাটোয়ারী, মানিক পাটোয়ারী, শরীফ পাটোয়ারী, বিশিষ্ট ব্যাংকার সাঈদ পাটোয়ারী, হাসান পাটোয়ারী, বাসু পাটওয়ারী, আহসানুর রহমান সোহেল প্রমুখ।
Leave a Reply