সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

অগ্নিনির্বাপণ মহড়া সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ১১.৫৩ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

 

১৬ অক্টোবর ২০২২: কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে ঢাকায় প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ এবং জরুরি অবস্থায় দ্রুত ভবন ত্যাগের মহড়া সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

১৩ অক্টোবর ২০২২ এই আয়োজনে সহযোগিতায় ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ। ফায়ার বিভাগের কর্মকর্তারা ব্যাংকের কর্মকর্তাদেরকে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার, প্রাথমিক চিকিৎসা এবং আগুন নিয়ন্ত্রণ ও সুরক্ষার উত্তম পদ্ধতি সম্পর্কে অবগত করেন।

এই কার্যক্রমের বিষয়ে ব্র্যাক ব্যাংক এর হেড অব জেনারেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমা (অব:) বলেন, “ব্র্যাক ব্যাংক এ আমরা বিশ্বাস করি, আমাদের কর্মকর্তারাই আমাদের সবচেয়ে বড় সম্পদ এবং সেজন্য তাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়গুলো সব সময়ই অগ্রাধিকার পায়। কর্মক্ষেত্রে আমাদের কর্মকর্তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক থাকি। আমাদের বিশ্বাস এই ধরনের মহড়া সংকটের সময়ে জীবন বাঁচাতে সহায়তা করে। তাই আমরা নিয়মিত সারা বাংলাদেশ জুড়ে আমাদের সকল কার্যালয়ে ফায়ার ড্রিল পরিচালনা করি।

একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময়ই কর্মকর্তাদের কল্যাণকে প্রাধান্য দেয় এবং কর্মক্ষেত্রে তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতির অংশ হিসেবে সকল অফিসে নিয়মিত ফায়ার ড্রিলের আয়োজন করে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com