শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

বাংলাদেশের মেয়েরা ফিফার র‌্যাংকিংয়ে ১৪০তম অবস্থানে উঠে এসেছে

  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৭.৪৪ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে সাবিনা-সানজিদারা। দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে সাত ধাপ এগিয়েছে তারা।  এক হাজার ৫৪ দশমিক ৫৫ পয়েন্ট নিয়ে ১৪৭তম স্থান থেকে একলাফে ১৪০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ফিফার সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে এ তথ্য জানা যায়।

এদিকে সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে সেমিফাইনালে নেপালের বিপক্ষে হেরে র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে ভারতীয় মেয়েদের। তিন ধাপ পিছিয়ে ৬১তম স্থানে নেমে গেছে দলটি। ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যাওয়া নেপালও পিছিয়েছে এক ধাপ। রয়েছে ১০৩ নম্বরে।

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে ৩-০ ব্যবধানের বড় জয়ে শুরুটা করে বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দেয় ৬-০ গোলে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করে সাবিনা খাতুনের দল।

সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে বাংলাদেশ। ফাইনাল ম্যাচে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে মেয়েরা। প্রথমবারের মতো শিরোপা জয়ের এই যাত্রায় বাংলাদেশ মাত্র ১ গোল হজম করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com