সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শাহজালাল বিমান বন্দরে সোয়া ৩ কোটি টাকার মেমোরিকার্ডসহ গ্রেফতারকৃত ৪

  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৬.৪৮ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

শাহজালালে আন্তর্জাতিক বিমান বন্দরে সোয়া তিন কোটি টাকার মেমোরিকার্ডসহ গ্রেফতারকৃত ৪ জনকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
আজ সকালে ডিএমপি’র বিমান বন্দর জোনের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস জানান, মেমোরিকার্ড জব্দের ঘটনায় বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ৪ আসামীকে থানায় হস্থান্তরের পর তাদেরকে বৃহস্পতিবার ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদেন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত বুধবার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে হংকং থেকে আসা সোয়া তিন কোটি টাকার মেমোরিকার্ডসহ একটি কুরিয়ার সার্ভিসের ৪ জন কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এয়ারফ্রেইট ইউনিট।
এসময় তাদের কাছ থেকে ১ লাখ ৩৪ হাজার ৪০০ পিস বিভিন্ন ধরনের মেমোরিকার্ড জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৬ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, মো.মামুন হোসেন মোল্লা, মো.তরিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম  ও মো. কবির মিয়া।
শুক্রবার সকালে ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এয়ারফ্রেইট ইউনিটের উপ-পরিচালক সানজিদা খানম বাসস’কে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার  ফ্রেইটই উনিট ও টহল দলের টহল টীম পণ্যাগার  (কুরিয়ার খাচা ইএক্স-২) তল্লাশি চালিয়ে মেমোরিকার্ড ৮ জিবি-৪৩ হাজার পিস, ১৬ জিবি-৩৩ হাজার ৫শ’ পিস, ৩২ জিবি-৫২ হাজার ৫শ’ পিস ও ৬৪ জিবি-৫ হাজার ৪শ’ পিস মেমোরিকার্ড জব্দ করেন।
সানজিদা খানম আরও জানান, মিথ্যা ঘোষনা দিয়ে আমদানিকৃত মালামালগুলো হংকং থেকে দেশে আনা হয়েছিল। পরে ঢাকা কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থাসহ সকল সংস্থার উপস্থিতিতে এ সব মালামাল জব্দ করে কাস্টম হাউস, ঢাকার কাছে জমা দেয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের চার কর্মচারি চোরাচালান কাজে জড়িত থাকার কথা স্বীকার করায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ১৯৬৯ সালের কাস্টম এ্যাক্ট আইনে বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে চার আসামীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com