সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১১.১৪ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা, ৩৩০ পিচ ইয়াবা, দুই বোতল ফেন্সিডিল ও ৫ বোতল খালি ফেন্সিডিলের বোতলসহ হুমায়ুন কবীর (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালকারি (হাসপাতাল গেটের সামনে) নামক এলাকা থেকে মাদক সহ তাকে আটক করা হয়।

সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, জেলাকে মাদক মুক্ত করতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালকারি নামক এলাকায় অভিযান চালানো হয়। এসময় য় ২ কেজি গাঁজা, ৩৩০ পিচ ইয়াবা, দুই বোতল ফেন্সিডিল ও ৫ বোতল খালি ফেন্সিডিলের বোতলসহ হুমায়ুন কবীর নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে গতকাল ১০ অক্টোবর ঠাকুরগাঁও সদর থানাধীন গড়েয়া চোংগাখাতা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মনিরুজ্জামান (৩২) নামে এক ব্যক্তি ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের মো: সামসুজ্জামান ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।আটক মনিরুজ্জামান ওই এলাকার মৃত: আবুল কালামের ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com