সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চাঁদপুরের  বিতর্কিত ইউনিয়ন চেয়ারম্যান সেলিম খানের জামিন আবেদন নামঞ্জুর

  • আপডেট সময় বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৮.৩১ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

অবৈধ সম্পদ অর্জনের মামলায় চাঁদপুরের  বিতর্কিত ইউনিয়ন চেয়ারম্যান সেলিম খানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত  বুধবার এ আদেশ দেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর তিনি এ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। ওইদিন মামলায় দুদকের পক্ষে প্রসিকিউটর খুরশিদ আলম খান ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিন আবেদনের বিরোধিতা করে এবং আসামি পক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম জামিনের পক্ষে শুনানি করেন।

শুনানি শেষে আদালত সেলিম খানের বিষয়ে মামলার আগে দুদক যে অনুসন্ধান করেছিল সেই প্রতিবেদন দেখতে চেয়ে ১২ অক্টোবর পরবর্তী শুনানির দিন ঠিক করেন। এ দিন পর্যন্ত আসামি আইনজীবীর জিম্মায় ছিলেন।

সেদিনের আদেশ অনুযায়ী বুধবার দুদকের আইনজীবীরা অনুসন্ধান প্রতিবেদন আদালতে দাখিল করেন। আসামি সেলিম খানও আদালতে হাজির হন। উভয় পক্ষে শুনানির পর এবং আদালত অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনা করে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১ আগস্ট দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

মামলা দায়েরের পর গত ১৪ সেপ্টেম্বর সেলিম খানকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে চার সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৮ সেপ্টেম্বর সেলিম খানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। গত ২০ সেপ্টেম্বর চেম্বার আদালত তার জামিন বাতিলের আদেশ দেন। গত ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com