সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বুড়িচং সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ৩০ রোহিঙ্গা আটক

  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৩.৫৫ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার বুড়িচং সীমান্ত এলাকা দিয়ে, ভারত যাওয়ার সময় ৩০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার খাড়েরা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটক রোহিঙ্গারা কক্সবাজার জেলার টেকনাফের কুতুপালং ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, “কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাঁচটি পরিবার অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করে। এদের মধ্যে ছয় জন পুরুষ,আট জন নারী এবং ১৬ জন শিশু। এই রোহিঙ্গারা বুধবার (৫ অক্টোবর) সড়ক পথে কয়েকবার যানবাহন পাল্টে, কক্সবাজার থেকে কুমিল্লা আসে। বৃহস্পতিবার তারা ভারতে প্রবেশের চেষ্টা করে।”

ওসি আরও বলেন, “সীমান্ত অতিক্রম করার সময়, খাড়েরা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে বুড়িচং থানায় সোপর্দ করে।” তাদেরকে কক্সবাজারের সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মারুফ রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com