সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

ফ্রান্সের লেখিকা আনি এর্নো ২০২২ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন

  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৩.৪৬ পিএম
  • ৪৯৭ বার পড়া হয়েছে

দ্য সুইডিশ একাডেমি বৃহস্পতিবার ফ্রান্সের লেখিকা আনি এর্নো-কে ২০২২ সালের নোবেল সাহিত্য পুরস্কার দেন। তার “সাহসিকতা এবং তিনি যেই তীক্ষ্ণতার সাথে ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সামগ্রিক সীমাবদ্ধতাগুলো উন্মোচন করেছেন” সেই জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।

স্টকহোমে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় একাডেমি।

৮২ বছর বয়সী এর্নো বেশিরভাগ ক্ষেত্রেই তার আত্মজীবনীমূলক লেখার জন্য ‍সুপরিচিত। তিনি ২০টিরও বেশি বই লিখেছেন। বইগুলো কল্পকাহিনী ও স্মৃতিকথা, উভয় ধরণের। সেগুলো তার নিজের জীবন এবং অনেক সময় তার অত্যন্ত ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা। তিনি নোবেল পুরষ্কার প্রাপ্তিকে “বিশাল সন্মান” এবং “দায়িত্ব” বলে অভিহিত করেন।

তার সর্বসাম্প্রতিক বইটি হল “গেটিং লস্ট”, যা গত মাসে প্রকাশিত হয়েছে। বইটি ১৯৮৮ থেকে আরম্ভ করে ১৯৯০ এর শেষ পর্যন্ত ডাইরিতে ধারাবাহিক কতগুলো লেখার সংকলন এবং সেটিতে তার একাধিক প্রেমের ঘটনার ব্যক্তিগত তথ্যের বিস্তারিত রয়েছে।

এর্নো ফ্রান্সের ১৬তম ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন, যা অন্য যে কোন দেশের চাইতে অন্তত তিনজন বেশি।

এই সম্মাননায় ৯০০,০০০ ডলারের চাইতেও বেশি নগদ পুরস্কার রয়েছে, যা সকল পুরস্কার বিজয়ীদের মধ্যে সমান ভাগ করে দেওয়া হয়।

এই সপ্তাহে এর আগে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়নের পুরস্কারগুলো দেওয়া হয়। শুক্রবার নোবেল শান্তি পুরস্কার এবং সোমবার অর্থনীতির পুরস্কারটি ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com