সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কলাবাগানে শিপন হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৫.১০ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

রাজধানীর কলাবাগান এলাকায় পূর্ব শত্রুতার জেরে ভিকটিম মোঃ শিপনকে মামলার রহস্য উদঘাটন করাসহ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশ (ডিএমপি) এর কলাবাগান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- শাহাদাত হোসেন স্বাধীন, রাব্বী আহম্মেদ ওরফে রাজ ওরফে প্রিন্স রাজ, ইসরাত জাহান সাথী ও তানিয়া আক্তার কান্তা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর ২০২২) কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার কলাবাগান থানা পুলিশ।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম বলেন, কলাবাগান থানার কাঠাল বাগান এলাকার মসজিদের গলিতে ভিকটিম মোঃ শিপন একটি ভাড়া বাসায় থাকতেন। একই বাসায় বিবাদী শাহাদাত, রাব্বী, সাথী ও তানিয়া থাকতেন। গত ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাত আনুমানিক ১০টায় কলাবাগান থানার কাঠাল বাগান এলাকার বাসা থেকে ভিকটিম মোঃ শিপনকে শাহাদাত ও রাব্বী ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে বিবাদীরা জোর করে ভিকটিম মোঃ শিপনকে ঘুমের ওষুধ সেবন করায়। ভিকটিম মোঃ নেশাগ্রস্ত হলে বিবাদী সাথী ও তানিয়ার সহযোগিতায় পূর্ব শত্রুতার জেরে ভিকটিম মোঃ শিপনকে কুপিয়ে হত্যা করে।

গ্রেফতারকৃতদের কলাবাগান থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহেন শাহ (নিউমার্কেট জোন) এর তত্ত্বাবধানে এবং সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান (নিউমার্কেট জোন) এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com