সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কুমিল্লায় বিয়ের প্রলোভনে ধর্ষণ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি

  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৮.০৪ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

কুমিল্লায় এক যুবতীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং ধর্ষণের গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শনিবার (২৪ সেপ্টেম্বর) নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম জাহেদ (৩৫)। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া থানার বাঁশপাড়া (নতুনগ্রাম) গ্রামের বাসিন্দা।

রোববার এ খবর জানান র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

মেজর সাকিব ব‌লেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গে‌ছে জাহেদ ওই যুবতীকে (২৬) বিয়ের প্রলোভনে গত ১০ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে কুমিল্লার বিভিন্ন হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে জাহেদ তাল-বাহানা শুরু করেন।

এক পর্যায়ে গোপনে ধারণ করা ধর্ষণের ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ সময় তিনি ওই নারীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

তার বিরুদ্ধে কুমিল্লা সদ‌রের কোতয়ালী মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com