সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার করলো উত্তর কোরিয়া

  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৮.০৭ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা উপ-মহাপরিচালক রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কেসিএনকে বলেন, আমরা কখনো রাশিয়ার কাছে অস্ত্র অথবা গোলাবারুদ রপ্তানি করিনি এবং আমাদের এরকম কোনো পরিকল্পনাও নেই।

তিনি আরও জানান,আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি ডিপিআরকে (উত্তর কোরিয়া) নিয়ে এ ধরনের লাগামহীন বক্তব্য করা থেকে বিরত থাকতে এবং নিজেদের মুখ বন্ধ রাখতে।

এ মাসের শুরুর দিকে রাশিয়ার একজন জ্যেষ্ঠ কূটনীতিকও এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অস্ত্র বিক্রির কোনো প্রমাণ দেননি বা এ ধরনের কোনো লেনদেন কখনো হয়েছে কী না, তাও নিশ্চিত করেননি। তবে অনেক পশ্চিমা বিশ্লেষকের মতে এ ধরনের লেনদেন খুবই স্বাভাবিক ।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, রাশিয়ার অস্ত্র কেনার অভিযোগ এটারই ইঙ্গিত দেয়, যে আন্তর্জাতিক মহলের বিধিনিষেধের কারণে মস্কো বড় আকারে সরবরাহ ঘাটতিতে ভুগছে।

এছাড়াও, পশ্চিমা সমর্থনপুষ্ট ইউক্রেন বাহিনী এ মাসের শুরুতে পাল্টা আক্রমণ করার পর থেকেই রাশিয়া তাদের অধিগ্রহণকৃত ভূখণ্ড ধরে রাখতেও বেগ পাচ্ছে।

গত কয়েক মাসে রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছে।

সম্প্রতি রুশ রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা উত্তর কোরিয়ার নির্মাণকর্মীদের “গণপ্রজাতন্ত্রী ডনেটস্ক” অঞ্চলে আনার বিষয়ে আলাপ আলোচনা করছে।

এ ধরনের উদ্যোগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সনদের লঙ্ঘন করবে। একই সনদ উত্তর কোরিয়ার অস্ত্র রপ্তানিকেও নিষিদ্ধ করে। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার জবাব ছিল এই সব নিষেধাজ্ঞা ।

বৃহস্পতিবারের বিবৃতিতে উত্তর কোরিয়ার জানায়, পিয়ংইয়ং জাতিসংঘের এসব সিদ্ধান্ত মানে না। প্রতিটি দেশের নিজ উদ্যোগে অস্ত্র তৈরি ও রপ্তানি করার অধিকার রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com