সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় থানার পাশ থেকে যুবতীর লাশ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ১১.৫৪ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ভালুকায় খুরুনদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবতীর ( ২৫) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ভরাডোবা হাইওয়ে থানার পাশ্ববর্তী লাগোয়া খিরুনদীর পশ্চিম পাড় থেকে লাশটি থানা পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় , সোমবার সকালে লোকজন গরু ঘাস খায়ানোর জন্য ভরাডোবা হাইওয়ে থানার লাগোয়া তালুকদারের ভিটায় গেলে খিরু নদীর পাড়ে একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধ গলিত

যুবতীর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করে। নিহতের গায়ে ছিল প্রিন্টের জামা ও হলুদ রঙের সালোয়ার। নিহতের পরিচয় সনাক্তের জন্যে পিবি আই এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে নিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ সনাক্ত করা যায়নি।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন জানান, নিহতের লাশটি অর্ধগলিত থাকায় সনাক্ত করা যাচ্ছে না। পিবিআই এর একটি দল আঙ্গুলের ছাপ সংগ্রহ করে নিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যাকান্ড না স্বাভাবিক মৃত্যু। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com