মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

জাতিসংষের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের উন্নতি

  • আপডেট সময় শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৮.৫২ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

জাতিসংষের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে। আগের তুলনায় বাংলাদেশের সূচকের মূল্যমান বেড়েছে দশমিক ০০০৬।  গত ৮ সেপ্টেম্বর  ইউএনডিপির প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১–২০২২’ সালে এ চিত্র উঠে এসেছে। এবার প্রকাশিত সূচকে প্রতিবেশী ভারত-পাকিস্তানের চেয়ে গড় আয়ু, শিক্ষা, নারী-পুরুষের সমতা প্রভৃতি ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

এবারের সূচকে বাংলাদেশ অবস্থান ১২৯। এর আগে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল ২০২০ সালে। সেই মানব উন্নয়ন প্রতিবেদনে বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩। আর এ বছর ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশ উঠে এসেছে ১২৯তম অবস্থানে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ১৪৩, ভুটান ১২৭, মালদ্বীপ ৯০ ও আফগানিস্তান ১৮০তম অবস্থানে রয়েছে।

মূলত একটি দেশের জনস্বাস্থ্য, শিক্ষা ও আয়ের তথ্য বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক তৈরি করে ইউএনডিপি।

প্রকাশিত সূচকে বাংলাদেশের গড় মান ০.৬৬১, যা ভারতের চেয়ে কিছুটা কম (০.৬৬৩)। যেখানে বাংলাদেশের গড় আয়ু দেখানো হয়েছে ৭২ দশমিক ৪ বছর। আর ভারতের ৬৭ দশমিক ২ বছর ও পাকিস্তানের গড় আয়ু দেখানো হয়েছে ৬৬ দশমিক ১ বছর। শিক্ষার সূচকেও ভারত-পাকিস্তানের চেয়ে উপরে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে প্রতিবেদনে সমাজে নারী ও পুরুষ সমতা উন্নয়ন সূচকে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ। এ সূচকে বাংলাদেশের অবস্থান ১২৯তম। যেখানে ভারত ও পাকিস্তান যথাক্রমে ১৩১ ও ১৬১তম অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com