বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে নিহত ৪

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০, ৪.১৩ পিএম
  • ৪১০ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গাজীনওগাঁ বাজার এলাকায় মঙ্গলবার বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও গ্রামবাসীর সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

বিজিবি’র সৈনিক শাওন (২৮) ছাড়া নিহত অপর তিনজন হলেন- স্থানীয় বটতলা এলাকার ফাহাদ মিয়া (৫৫), তার ছেলে আলী আকবর (২৮) এবং আহমেদ আলী (২২)।

এদিকে স্বামী ফাহাদ মিয়া ও দুই ছেলের মৃত্যুর খবর শোনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রওশন আক্তার নামে এক গৃহবধূ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কয়েকজন শ্রমিক আগে থেকে কেটে রাখা কিছু গাছ ট্রাকে তুলছিলেন। এসময় খাগড়াছড়ি বিজিবি’র একটি দল এসে গাছগুলো ট্রাকে তুলতে নিষেধ করে। কিন্তু শ্রমিকরা জানায় তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে। পরে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলি হলে ঘটনাস্থলেই চারজন মারা যায়।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে সংক্ষিপ্ত ব্রিফিংকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিমকে প্রধান করে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com