মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে

  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ২.২৭ এএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

যে কোন সম্ভাব্য বিদেশী আক্রমণ প্রতিহত করতে ইরান ৫১টি শহরে সিভিল ডিফেন্স ব্যবস্থা স্থাপন করেছে এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলোতে প্রস্তুতি জোরদার করেছে বলে সামরিক কর্মকর্তারা শনিবার জানান। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে বর্ধিত উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এমন পদক্ষেপ নিল ইরান।

ইরানের গণমাধ্যম সহকারি প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মেহদি ফারাহি-কে উদ্ধৃত করে জানায় যে, ঐ সিভিল ডিফেন্স সরঞ্জামগুলো ইরানকে “সার্বক্ষণিক সক্রিয় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হুমকি ও ঝুঁকির ধরণ অনুযায়ী হুমকিগুলোকে চিহ্নিত ও পর্যবেক্ষণ করতে সহায়তা করবে।

ফারাহি বলেন, “আজকাল, দেশগুলোর শক্তির উপর নির্ভর করে যুদ্ধের প্রকৃতি আরও জটিল হয়ে উঠেছে।” তিনি আরও বলেন যে সাইবার, জীবাণু ও তেজস্ক্রিয় আক্রমণসহ সংকর ধরণের যুদ্ধ শাস্ত্রীয় যুদ্ধকে প্রতিস্থাপিত করেছে। তবে কোন কোন দেশ ইরানের জন্য ঝুঁকি হতে পারে তা তিনি উল্লেখ করেননি।

একই সময়ে, ইরানের আকাশ প্রতিরক্ষা সদর দফতরের কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদেহ বলেন যে, তার নিয়ন্ত্রণাধীন বাহিনীতে প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

আধা-সরকারি মেহর সংবাদ সংস্থা রাহিমজাদেহ-কে উদ্ধৃত করে জানায় যে, দেশটির আকাশসীমা বর্তমানে অনুমোদিত ফ্লাইটগুলোর জন্য সবচেয়ে নিরাপদ এবং সম্ভাব্য আক্রমণকারীদের জন্য সবচেয়ে অনিরাপদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com