মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগামীকাল শিশুদের টিকা কার্যক্রম শুরু হচ্ছে

  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৯.৩৭ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

 বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হচ্ছে। এর আগে গত ১১ আগস্ট পরীক্ষামূলকভাবে শিশুদের টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২৮টি কেন্দ্রে এই কার্যক্রম শুরু হবে আগামী কাল।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটির ১৩টি কেন্দ্রে এবং ঢাকা উত্তর সিটির  ১৫টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। ডিএনসিসির কেন্দ্রগুলো হচ্ছে— আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা গার্লস হাই স্কুল,  কুর্মিটোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশলয় বিদ্যা নিকেতন,  পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতলী স্টাফ ওয়েলফেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুরের বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং  বটমলি হোম বালিকা বিদ্যালয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, প্রায় আড়াই কোটি শিশুদের টিকার আওতায় আনা হবে। এই লক্ষ্যে পর্যাপ্ত টিকা সরকারের হাতে আছে।

উল্লেখ্য, শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে এই টিকা কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com