মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তালতলীতে জমিতে ঘর তুলতে গিয়ে মারামারির ঘটনায় আহত ১০ আটক ৬

  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৮.২৩ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বরগুনার তালতলীতে ক্রয়কৃত সম্পত্তিতে ঘর তুলতে গেলে অবৈধ দখলদার ও জমিদাতা গ্রুপের মারামারির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের খোট্টারচড় এলাকায় এঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে আমতলী বরগুনা ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার মোংথাসিন বাবুর থেকে ৪১ নং নিশানবাড়ীয়া মৌজা থেকে ২০২০সালে ৮.৬৫ শতাংশ জমি ক্রয় করে নাজমুল হাসান চুন্নু। নিজের ক্রয়কৃত সম্পত্তির বন্ধক ছাড়ালেও ভুয়া কাগজপত্র ডিট আর ভূমি দস্যুতার কারণে জমির দখল দিতে ব্যর্থ হয় রাসেল গংদের থেকে। নিজ জমির দখল নিতে ব্যার্থ হয়ে আইনের স্বর্ণালাপন্ন হন নাজমুল হাসান চুন্নু। টানা ৩ বছরের মত মামলা চলার পর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয় জমিতে। অন্যদিকে একটি জালিয়াতির মামলা দায়ের করা হয় অবৈধ দখলদার রাসেলের বিরুদ্ধে। ওই মামলায় রাসেল দীর্ঘদিন কারা ভোগ করে। জেল থেকে বেরিয়ে বর্তমানে আবারও সে জমি দখলের চেষ্টা চালায়। গতকাল জমির মালিক তার জমিতে ঘর তুলতে গেলে সেখানে বাঁধা দেয় রাসেল গং। প্রাথমিক পর্যায়ে হতাহতের ঘটনা ঘটলেও পরবর্তী পর্যায়ে দুই গ্রুপ বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়লে। এসময় ৮-১০ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ এসে ওই মুহূর্তে ৬ জনকে আটক করে অন্যদিকে অগাধ জলের মাছ রাসেল গং আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

এ বিষয়ে নাজমুল হাসান চুন্ন বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তি তারা জবর দখল দিতে চায়। আমার জমির কাগজপত্র সবকিছু ঠিক আছে। এই জমি নিয়ে দীর্ঘদিন আদালত চলার পর আদালত আমার পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে রাসেল ভুয়া কাগজপত্র অডিট তৈরি করে জমির ভোগ দখল করতে গেলে জমির মালিকের প্রতারণার মামলায় দীর্ঘদিন কারাগারে থাকেন এবং প্রশাসনের তদন্তে জালিয়াতির সত্যতা মেলে। আজকে আমি আমার জমিতে ঘর তুলতে গেলে সেখানে তারা সংঘর্ষের সৃষ্টি করে যাতে আমার ৫ জন লোক আহত হয়।

অন্যদিকে রাসূলের বাবা আলমগীর মিয়া বলেন, বায়না পত্র অনুযায়ী এই জমি আমাদের। আমরাই এর ভোগ দখলে রয়েছি। তারা অন্যায় ভাবে আমাদের উপর জুলুম করছে এবং আজকে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করে আমাদের ৫-৬ জন লোক আহত করেছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, রাসেলের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছে। ঘটনাস্থল থেলে আটককৃত ৬ জনকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com