মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

ইতালিয়ান তরুণী যুবকের প্রেমে লক্ষ্মীপুরে!

  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ৪.২২ পিএম
  • ৭৬১ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
ইতালিয়ান তরুণী যুবকের প্রেমে হাবুডুবু খেয়ে লক্ষ্মীপুর  এলেন। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে যুবকের প্রেমে মজে বাংলাদেশের অঁজোপাড়া গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে  চলে এলেন। প্রেম মানে না কোনো ধর্ম, বর্ণ বা দেশ। কথাটি আবারো সত্য প্রমাণিত হলো। লক্ষ্মীপুরের এক যুবকের প্রেমে পড়ে দেশ ছেড়েছেন ইতালি তরুণী। গতকাল বাংলাদেশে পৌঁছেছেন ওই তরুণী। ভালোবেসে বিয়ে করেছেন প্রেমিক ইকবাল হোসেনকে। ইসলাম ধর্ম গ্রহন করে নিজ নাম পরিবর্তন করে রেখেছেন খাদিজা আক্তার।
ইকবাল হোসেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের ওসমান আলী পাটোয়ারী বাড়ীর আক্তার হোসেনের ছেলে। এ সংবাদ শুনে সকাল থেকে তাদের দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছে বহু মানুষ।
ইকবাল ও তাঁর পরিবারের লোকজন জানান, প্রবাস জীবনে ইতালির ওই তরুণীদের একটি কোম্পানিতে চাকরি করেছেন ইকবাল হোসেন। তখন খাদিজার সঙ্গে ইকবালের পরিচয় ও প্রেম হয়। এরপর দুই বছর পর বাংলাদেশে চলে আসেন সে। কিন্তু কাগজপত্রে কিছুটা ক্রটি থাকায় ফের ইতালিতে যেতে পারেননি সে। তবুও ভাটা পড়েনি প্রেমেতে।
গতকাল রাতে খাদিজা ইকবালের গ্রামের বাড়িতে আসেন। পরে ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিয়ে হয়। ভাষাগত কিছু সমস্যা থাকলেও বাঙালি নারীর মতোই স্বাভাবিকভাবে সব কাজ করছেন খাদিজা। পরছেন বাঙালি পোশাকও।
ইতালিয়ান তরুণী খাদিজা আক্তার বলেন, ইকবাল ও বাংলাদেশকে খুব ভালোবাসেন তিনি। এজন্য ইতালি ছেড়ে পাড়ি জমিয়েছেন লক্ষ্মীপুরে।
ইকবালের বাবা আক্তার হোসেন বলেন, বিদেশ থাকাকালীন ইকবালের সঙ্গে খাদিজার প্রেমের সম্পর্ক হয়। সে সম্পর্ক থেকে খাদিজা বাড়িতে আসলে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে। তবে খাদিজাকে পেয়ে খুবই আনন্দিত তিনি। ছেলে ও পুত্রবধুর উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন আক্তার হোসেন।
এই ঘটনা ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে উৎসুক জনতা তাদের বাড়িতে ভিড় জমায় এক নজর ওই তরুণীকে দেখতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com