সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারত ছাড়ার নোটিশ পাওয়া বাংলাদেশী ছাত্রীর পক্ষে আইনি লড়াই করবে বিশ্বভারতীর শিক্ষক ও ছাত্ররা

  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ২.৩২ পিএম
  • ৭৯৭ বার পড়া হয়েছে

ভারত ছাড়ার নোটিশ পাওয়া বাংলাদেশী ছাত্রীর জন্য বিশ্বভারতীর শিক্ষক ও ছাত্ররা আইনি লড়াইয়ে নামছেন।

বাংলাদেশের কুষ্ঠিয়া থেকে আসা আফসারা আনিকা মীম বছর দেড়েক হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন। কিছু দিন আগে সেখানকার সিপিএম ছাত্রশাখা এসএফআই সিএএ বিরোধী একটি মিছিল বের করে। আফসারা তার কয়েকটি ছবি নিজের ফেসবুক পাতায় পোস্ট করায় বিজেপির ছাত্রশাখা এবিভিপির সদস্যরা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কাছে নালিশ করেন। সেখান থেকে নালিশ যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে।

এরপর কলকাতার আঞ্চলিক বিদেশী রেজিস্ট্রেশন দফতর এফআরআরও আফসারাকে ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৫ দিনের মধ্যে এই দেশ ছেড়ে চলে যেতে নোটিশ দেয়। বুধবার সেই নোটিশ হাতে পেয়ে পরদিনই আফসারা বাংলাদেশের উপ দূতাবাস এবং এফআরআরওতে যান। কিন্তু দুই জায়গাতেই তাঁকে বলা হয়, ভিসার শর্ত লঙ্ঘনের দায়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই নোটিশ জারি হওয়ায় তাদের কিছু করার নেই।

এই অবস্থায় আফসারার শিক্ষক ও সহপাঠীরা এই নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন। সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেছেন, বিজেপি ভয় পেয়েছে বোঝা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com