বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হ্যাটট্রিক করলেন রুহুল আমিন ভূঁইয়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বি-বার্ষিক নির্বাচনে নৃত্যশিল্পী সংস্থার ‘নৃত্যজ্যোতি ২০২৬’ প্রতিযোগিতার নৃত্যশিল্পীদের সংবর্ধনা দেওয়া হবে অভিনেতা সোহেল খান মারা গেছেন বকুলপুর’ সিজন-৩ বিরোধ নয়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই প্রতিষ্ঠানের সাফল্য ও শ্রমিকের অধিকার সুরক্ষিত হবে’: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই হবে কবি রেজাউদ্দিন স্টালিন এর জন্মদিন অনুষ্ঠানে রুহুল কবির রিজভী মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ

মাদক বিরোধী অভিযানে ৫২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি

  • আপডেট সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৭.৩৮ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৯৮৬ পিস ইয়াবা, ১৪১ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৬৯০ গ্রাম  গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও ১০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ আগস্ট ২০২২) সকাল ছয়টা থেকে আজ শুক্রবার (১২ আগস্ট ২০২২) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com