বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত।

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ১২.৫০ এএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,জেলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান সোমবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ১৯৪৭ সালে দেশ বিভক্তের পর যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে প্রতিটিতেই বঙ্গমাতা উপদেষ্টার ভূমিকা পালন করেছেন। তাঁর অসীম ধৈর্য সরলতা, সাহস আমাদের জাতির পিতাকে এগিয়ে যেতে ও দেশের স্বাধীনতাকামী মানুষের ভেতরে চেতনা আনতে সাহস জুগিয়েছে। তিনি নেতাকর্মীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আশা করবো, বঙ্গমাতার যে আদর্শ, নীতিবোধ এটা আমাদের প্রতিটি পরিবারের নারীরা ধারণ করবেন এবং বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচাৰ্য্য, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক ফেরদৌসী বেগম স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

পরে প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গমাতা পদক প্রাপ্তদের পদক প্রদান, অসহায়-অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আর্থিক অনুদান বিতরণের অনুষ্ঠান বড় পর্দায় বিটিভির সৌজন্যে সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। অন্যান্য আয়োজনের মধ্যে ছিল মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক জেলার ৩৫ জন অসহায় ও অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com