মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের কাছে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৮.১৩ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউজের কাছে একটি পার্কে বজ্রপাতের ঘটনায় ৫৬তম বিবাহ বার্ষিকী উদযাপন করা এক বয়স্ক দম্পতিসহ তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

ওয়াশিংটনের অগ্নি ও জরুরি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার কিছু আগে হোয়াইট হাউজের রাস্তার ধারে লাফায়েট স্কোয়ার নামে একটি ছোট পার্কে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুই পুরুষ এবং দুই মহিলা ‘গুরুতর আহত হন।

আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শুক্রবার সকালে মেট্রোপলিটন পুলিশ আহতদের মধ্যে দুজন উইসকনসিনের জেনেসভিলের ৭৫ বছর বয়সী ডোনা মুলার এবং ৭৬ বছর বয়সী জেমস মুলারকে মৃত ঘোষণা করেছে।

পুলিশ জানায়, পরে শুক্রবার বজ্রপাতে আহত ২৯ বছর বয়সী তৃতীয় ব্যক্তিও মারা যান। আহত অপর প্রাপ্তবয়স্কের অবস্থা আশঙ্কাজনক।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, বাইডেন প্রশাসন এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় দুঃখিত।

প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, এখনও যিনি জীবনের জন্য লড়াই করছেন, আমরা তার জন্য প্রার্থনা করছি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বিবৃতিতে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগের মুখপাত্র ভিটো ম্যাগিওলো বলেছেন, বজ্রপাত প্রত্যক্ষ করার পর ইউএস সিক্রেট সার্ভিস এবং পার্ক পুলিশ চারজনকে সাহায্য করতে ছুটে আসেন।

বজ্রপাতের শিকার এই চারজন দৃশ্যত ঝড় থেকে রক্ষা পেতে পার্কের একটি গাছের নিচে আশ্রয় নিতে চেয়েছিলেন।

ম্যাগিওলো ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গাছগুলো আসলে নিরাপদ জায়গা নয় এবং  যে কেউ গাছের নিচে আশ্রয় নিতে গেলে সেটা হবে খুবই বিপজ্জনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com