বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলের ট্যাঙ্কারগুলোকে‘এসকর্ট’ দেওয়ার জন্য মার্কিন নৌবাহিনী প্রস্তুত নয় গুলশানে পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা যুদ্ধ থামানোর তিনটি শর্ত দিলো তেহরান রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ মাতুয়াইল ল্যান্ডফিল হবে ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’, বর্জ্য থেকেই আসবে জ্বালানি ও বিদ্যুৎ আগামী ১৭ মার্চ ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ :প্রধানমন্ত্রী বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু নওগাঁয় অবৈধ ইটভাটায় ১০ লক্ষ টাকা জরিমানা  ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদনের উপরে শুনানী শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০, ১২.২০ এএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে দাখিল করা জামিন আবেদনের উপরে শুনানী রোববার শুরু হয়েছে। হাইকোর্ট খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত ৩টি তথ্য আগামী বুধবার বিকেল ৫টার মধ্যে জানানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশনা দিয়েছে। ৩টি তথ্য হচ্ছে- মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী খালেদা জিয়া উন্নততর চিকিৎসার জন্য সম্মতি দিয়েছেন কিনা, দিয়ে থাকলে সে চিকিৎসা শুরু হয়েছে কিনা, আর শুরু হলে এখন তার কি অবস্থা। পরবর্তী শুনানী আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২ বছর ধরে কারাবন্দী। শারীরিক অসুস্থতা বেড়ে গেলে গত এপ্রিলে তাঁকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও তার জামিন চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com