বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেল বাঘ।

  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২, ১১.৫৮ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের একটি চিড়িয়াখানায় ১৪ বছরের একটি বাঘ মারা গেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাঘটির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জুপিটার নামের বাঘটি প্রথমে করোনা আক্রান্ত হয়। পরে করোনা থেকে তার নিউমোনিয়া হয়েছিল। খবর ডয়চে ভেলে।
রোববার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের কলম্বাস চিড়িয়াখানায় জুপিটার নামক বাঘটির মৃত্যু হয়। করোনার কারণেই তার মৃত্যুর হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। চিড়িয়াখানার একটি বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা করা হচ্ছিল বাঘটির। এর ফলে ভাইরাসের হানায় সে আরও কাবু হয়ে পড়েছিল। ভাইরাসও সহজেই হানা দিয়েছিল তার শরীরে।
সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, ১৫তম জন্মদিনের কয়েক সপ্তাহ আগেই মৃত্যু হয় জুপিটারের। সাধারণত আমুর বাঘ বা সাইবেরিয়ার বাঘ চিড়িয়াখানার মতো কোনো ঘেরাটোপে থাকলে ২০ বছর পর্যন্ত বাঁচে।
বাঘটির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ গেল ২২ জুন জানায়, জুপিটার ক্ষুধা হারিয়ে ফেলেছে। বাঘটিকে যারা দেখাশোনা করতেন, সেই ‘কিপার’রাও তার থেকে কোনো সাড়া পাননি। হাঁটতে চলতেও চাইছিল না বাঘটি।
টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের পশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ সারা হ্যামার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাণীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ অত্যন্ত বিরল। প্রাণীদের ক্ষেত্রে পরীক্ষাও খুব কমই করা হয়। কিন্তু কলম্বাস চিড়িয়াখানায় সেই পরীক্ষার প্রমাণ রয়েছে।
এর আগে ২০২১ সালের অক্টোবরে হনলুলুর চিড়িয়াখানায় করোনা আক্রান্ত হয়ে এক সিংহের মৃত্যু হয়। এর পর নভেম্বর মাসে নেব্রেস্কা চিড়িয়াখানায় তিনটি তুষারচিতার মৃত্যুর হয় করোনার কারণে। ইতোমধ্যে করোনাভাইরাস প্রতিরোধে সংরক্ষিত অরণ্য, চিড়িয়াখানা এবং অন্য কেন্দ্রের প্রাণীদের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com