বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের সদর উপজেলায় কর্ম সৃজন প্রকল্পের ৩ কোটি টাকা ফেরত।

  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২, ১২.৩৭ এএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ সদর উপজেলায় চলতি ২০২১-২২ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের প্রথম ও দ্বিতীয় ধাপে ইজিপিপি প্রকল্পের প্রায় সাড়ে ৩ কোটি টাকা কাজ না হওয়ায় সম্পর্ণ টাকা অব্যয়িত অবস্থায় ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে। সুত্র মতে- নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়নের চেয়ারম্যানগণ প্রকল্প তালিকা জমা দিয়ে কাজ শেষ করতে না পারায় অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের বরাদ্ধ থেকে ২ কোটি ৬১ লাখ ৬ হাজার টাকা উপজেলা থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। এতে অতিদরিদ্র মানুষগুলো প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এই উপজেলায় মোট কাজ হয়েছে মাত্র ৭৯,৯২,০০০/- (ঊনআশি লক্ষ বিরানব্বই হাজার) টাকা এবং সর্দার মুজুরী ২৩.৮০০/- (তেইশ হাজার ৮শত) টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় গত ২৮শে এপ্রিল ২০২১-২২ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দুই কোটি ৮৬ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ আসে। উপজেলার ১১টি ইউনিয়নে ৪২টি প্রকল্পে সর্বমোট ১৭৮৮ এক হাজার ৭৮৮ জন হতদরিদ্র ব্যক্তি জনপ্রতি দৈনিক ৪০০ টাকা মজুরিতে গত ১৪ মে থেকে ৮ জুন পর্যন্ত কাজ করেন। সরকারি ছুটি বাদে তারা যে কয়দিন কাজ করবে সে কয় দিনের বিল পাবেন। তবে এ মেয়াদে ৮ জুন শেষ হওয়ায় বাকি দিনগুলো কাজ করতে পারছেন না তারা। এ ব্যাপারে ভুক্তভোগী শ্রমিকরা জানান, করোনা পরবর্তী এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে নাভিশ্বাস উঠেছে তাদের কিন্তু টাকা ফেরত যাওয়ার খবরে হতাশা প্রকাশ করেছেন তারা।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে ইজিপিপি প্রকল্পের ৪০ দিনের কাজের জন্য দুই কোটি ৮৬ লাখ আট হাজার টাকা বরাদ্দ আসে। তবে বিভিন্ন ইউনিয়ন থেকে বিলম্বে প্রকল্প তালিকা আসায় নির্ধারিত সময় কাজ না হওয়ায় ২ কোটি ৬১ লাখ ৬ হাজার টাকা উপজেলা থেকে ফেরত পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com