সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

ক্যামেরুনে নারী ও শিশুসহ ২২ জনকে পুড়িয়ে হত্যা

  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ৮.৫৮ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এনতুম্বো গ্রামে কমপক্ষে ২২ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। জাতিসংঘের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শুক্রবারের এই ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে দেশটির একটি বিরোধী দল এমন হত্যাকাণ্ডের জন্য সেনাবাহিনীকে দায়ী করছে।

এদিকে ক্যামেরুনের ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গত তিন বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। তবে সম্প্রতি পুড়িয়ে হত্যার ঘটনায় দেশটির সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১৪ জন শিশু রয়েছে। এছাড়া নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকেই ক্যামেরুনে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই করছে সরকার। ক্যামেরুনের বিচ্ছিন্নতাবাদীরা আম্বাজোনিয়া নামের এক নতুন স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করায় এই লড়াইয়ের শুরু হয়। ক্যামেরুন সরকার ওই বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে। ক্যামেরুনে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারের দ্বন্দ্বে এই পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্র্য় নিয়েছেন আরো ৭০ হাজার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com