বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের দুটো ইউনিট চালু দেশে হাম উপসর্গে ৩ জনের মৃত্যু ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে : সংস্কৃতি মন্ত্রী আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

ঈদে মুক্তি পাচ্ছে ফারহানের “সাইকো”

  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২, ১১.৪০ পিএম
  • ৪৬৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ মডেল-অভিনেতা ফারহান খান রিও। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে মিউজিক ভিডিওতে নিজের প্রতিভার জানান দেন তিনি। এবার সেলুলয়েডে হাজির হচ্ছেন ড্যাশিং লুকের এক ভিলেন হিসেবে।

আসন্ন ঈদুল আযহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ নামের সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটিতে একেবারে ব্যতিক্রমী একজন ভিলেন হিসেবে অভিষেক হবে বলে জানিয়েছেন রিও। রোমান্টিক থ্রিলার সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত নবাগত এই শিল্পী।

রিও ২০২০ সালে ‘সাইকো’ সিনেমায় অভিনয় করেন। করোনার কারণে প্রথম সিনেমার মুক্তি পিছিয়ে গেলেও এর মাঝে ‘কসাই’ এবং ‘অমানুষ’ নামের দুই সিনেমায় দেখা যায় তাকে।

রিও বলেন, আসলে একটা লম্বা সময়ের সব পরিশ্রম এবং কষ্ট সফল হয়েছে যখন শট শেষে টিম এবং মামুন ভাই আমাকে বলেছেন যে, শট ভালো দিয়েছো। কতটা ভালো বা সাবলীল হয়েছে তা সিনেমা মুক্তির পর দর্শকেরাই ভালো বলতে পারবেন, তবে আমি আমার পুরোটাই দিয়েছি কাজটিকে ভালোভাবে সম্পন্ন করার তাগিদ থেকে। সব ধরনের চরিত্রে কাজ করতে চাই। চলচ্চিত্রে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com