বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরষ্কার বিতরন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১২.৫৮ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চল পরিচালকের কার্যালয় আয়োজিত বিভাগীয় পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান হিসেবে সম্মাননা স্বারক ও সনদ প্রাপ্ত হন ময়মনসিংহ ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ ইদ্রিস খান।

(মাউশি) ময়মনসিংহ অঞ্চল এর পরিচালক প্রফেসর মোঃ আজহারুল হক এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাউশি ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক (কলেজ) প্রফেসর ড. বিমল চন্দ্র সরকার ও (মাউশি) ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক (মাধ্যমিক) আবু নূর মোঃ আনিসুল চৌধুরী। বিভিন্ন ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ স্কুল ও কলেজ, প্রতিষ্ঠান প্রধানদের মাঝে এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয়া ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্কাউটারগণের হাতে সনদপত্র ও শুভেচ্ছা স্মারক তোলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com