বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বকাপের শেষ কিস্তির টিকিট আগামী সপ্তাহে বিক্রি হবে: ফিফা

  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২, ৬.৩৩ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের অবশিষ্ট টিকিট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী সপ্তাহ থেকে বিক্রি শুরু হবে। বুধবার একথা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
সংস্থাটি জানায়, প্রথম দুই কিস্তিতে ১৮ লাখ টিকি বিক্রি হয়েছে। তবে বিক্রির জন্য কতগুলো টিকিট অবশিষ্ট আছে সে বিষয়ে কিছু জানায়নি তারা। আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করতে যাচ্ছে কাতার। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানী দোহার আশেপাশে অবস্থিত ৮টি ভেন্যুতে।
আগামী ৫ জুলাই থেকে অণলাইনে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট। দোহার স্থানীয় সময় রাত ১২টা থেকে ১৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে টিকিট ক্রয় করা যাবে বলে ফিফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফুটবলের বিশ্ব সংস্থাটি জানায়, নতুন এই টিকিট বিক্রির সময়সুচি নিয়ে গোটা বিশ্বে ব্যপক আগ্রহের সৃস্টি হয়েছে। কর্মকর্তাদের ভাষ্যমতে পৃষ্ঠপোষকদের জন্য বরাদ্ধকৃত টিকিটসহ সর্বমোট ৩০ লাখ টিকিট এখনো অবিক্রিত রয়েছে।
গত সপ্তাহে বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান হাসান আল থাওয়াদি বলেছিলেন সেখান থেকে ১২ লাখ টিকিট বিক্রি হতে পারে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, লুসাইল স্টেডিয়ামের ফাইনাল ম্যাচের ৮০ হাজার টিকিটের জন্য আবেদন পড়েছে ৫০ লাখ।
২৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত দোহার আবাসন সীমিত হলেও ৩২ দলের টুর্নামেন্ট উপলক্ষে ব্যাপক জনসমাগম ব্যবস্থাপনার জন্য প্রস্তুত হচ্ছে। গত মাসে কাতার ঘোষণা করেছে যে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো থেকে বিপুল সংখ্যক শাটল ফ্লাইটের ব্যবস্থা করা হবে, যাতে ফুটবল ভক্তরা অন্য কোন দেশে থাকতে পারে এবং সেখান থেকে এসে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com