শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন রেজাউল করিম চৌধুরী

  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ১.০২ এএম
  • ৪৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।
আজ শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়াও ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বগুড়া-১ আসনে প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান, গাইবান্ধা-৩ আসনে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, যশোর-৬ আসনে শাহীন চাকলাদার ও বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম মিলন মনোনয়ন  পেয়েছেন।
এর আগে সন্ধ্যা ৭টায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডেও সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com