বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার বল্লমের আঘাতে, ভাতিজি নিহত।

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ১০.৫৯ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার বল্লমের আঘাতে হোসনা আক্তার (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৬ জুন) দুপুরে মহানগরীর শম্ভুগঞ্জ এলাকার রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। হোসনা আক্তার ওই এলাকার মৃত জাহির উদ্দিন সরকারের মেয়ে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হোসনা আক্তারের বাবা মৃত জাহির উদ্দিনের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে চাচা মইদর আলী সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন এসব নিয়ে দুই পরিবারের বাগবিতণ্ডার একপর্যায়ে মইদর আলী ছেলেদের নিয়ে হোসনা আক্তারের পরিবারের ওপর হামলা করে। মইদর আলীর বল্লমের আঘাতে হোসনা গুরুতর আহত হন। এসময় আরও চারজন আহত হন। পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসনা আক্তারকে মৃত ঘোষণা করেন।

ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, খবর পেয়ে ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com