বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা।

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২, ৩.০৭ এএম
  • ২৫১ বার পড়া হয়েছে

মোঃ হারুন উর রশিদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে ময়মনসিংহে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা করেছে সিভিল সার্জন অফিস। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আগামী ১২-১৫ জুন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম বলেন, ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ জেলার ২টি পৌর এলাকা ও ১৩টি উপজেলায় একযুগে এই ক্যাম্পেইন চলবে। ৮ লাখ ২৭ হাজার ৮৭জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। এর মাঝে ৬-১১ মাস বয়সী শিশু ৮৬ হাজার ৭৭০ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু ৭ লাখ ৪০ হাজার ৩১৭ জন।

এ প্লাস সম্পর্কে সিভিল সার্জন বলেন, এ প্লাস হলো বুকের দুধ খাওয়ানোর পরে শিশুকে বাড়তি খাবারের পরামর্শই হলো প্লাস। ভিটামিন এ প্লাস টিকা প্রদান করায় অন্ধত্ব রোগ কমে আসা সহ প্রতিটি মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রতিটি শিশু যেন এই টিকা পায় আমরা সেই লক্ষে কাজ করছি। এছাড়া এই টিকা ভরাপেটে খেতে হয়। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোন শিশু অসুস্থ্য থাকলে তাকে টিকা দেয়া হবেনা। এরপর কোন ধরণের সমস্যা দেখা দিলে তাৎক্ষনিক ডাক্তারের পরামর্শ নিতে তিনি আহবান জানান।

টিকাজনিত কোন সমস্যার খবর পেলে ভাল করে যাচাই করে খবর প্রচার করার জন্য সংবাদকর্মীদের প্রতি তিনি অনুরোধ করেন। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিত কুমার পাড়, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবুল হোসেন, সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা সহ অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com