মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২, ১১.২৮ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মাণে কাজ করছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া এ লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। রোববার (৫ জুন) দুপুরে নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মসিকের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র টিটু এসব কথা বলেন। মেয়র বলেন, নিরাপদ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ ময়মনসিংহ গড়তে আশপাশের পরিবেশকে পরিচ্ছন্ন এবং নিরাপদ করতে হবে।

এ কাজে সচেতনতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমাদের সব উদ্যোগ এবং কর্মকাণ্ডগুলো ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী ১২২ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এ ছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে ময়মনসিংহ সিটির বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন ময়মনসিংহ নির্মাণের পথ প্রশস্ত হবে।

অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান. কাউন্সিলরবৃন্দ, ইউএনডিপি প্রতিনিধি, রোভার স্কাউটের সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন। মসিক সূত্র জানায়, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এ অভিযানে নগরীর ৯, ১০, ১৭ ও ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com