মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১২.২৬ এএম
  • ৪৭৭ বার পড়া হয়েছে

 

হারুন,জবি প্রতিনিধিঃ  এবারের গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফি বাড়ানো হয়েছে সেই সাথে পরীক্ষার তারিখ ও ঘোষণা করেছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। সোমবারের (৩০ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক উপাচার্যদের কমিটির এক সভা শেষে এসব বিষয় জানান কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
সোমবার (৩০ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে আবেদন ফি ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ক ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ জুলাই ২০২২, ২য় ধাপে খ ইউনিটের ১৩ আগস্ট ২০২২ এবং ৩য় ধাপে গ ইউনিট ২০ আগস্ট ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জানান, করোনার পরবর্তী সময়ে বর্তমানে সব জিনিসের দাম বেশি। সবকিছু বিবেচনা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য গত ৮ এপ্রিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিলো যে, আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর তিনটি ধাপে এই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে। মুলত সেশনজটে যাতে পড়তে না হয় সে প্রেক্ষিতেই আগানো হয়েছে ভর্তি পরীক্ষা।

২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতিতে অংশ নিলেও এবার নতুন ২ টি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলোঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শেষ দুইটি বিশ্ববিদ্যালয় এবছর নতুন করে গুচ্ছের সাথে যুক্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com