শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে মিঠামইনে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২, ৪.৫২ এএম
  • ৫১৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  কিশোরগঞ্জের মিঠামইনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব -১৭) উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মিঠামইন সদর ইউনিয়ন। বুধবার (১৮ মে) বিকালে মিঠামইন হেলিপ্যাডের মাঠে টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে মিঠামইন সদর ইউনিয়ন ও ঘাগড়া ইউনিয়ন দল পরস্পরের মুখোমুখি হয়। এতে ঘাগড়া ইউনিয়নকে হারিয়ে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমান ভূইয়া, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মামুন তালুকদার, কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত, ১৪ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব -১৭) উদ্বোধন হয়। টুর্নামেন্টে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি কলেজ দল অংশ গ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com