রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

উত্তর কোরিয়া স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে

  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২, ২.৩৮ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া বৃহস্পতিবার তিনটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। এটি এক সপ্তাহের মধ্যে এমন দ্বিতীয় উস্কানিমূলক কর্মকাণ্ড এবং দুইদিন আগে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এমন প্রথম ঘটনা।

জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে যে পিয়ংইয়ং-এর সুনান এলাকা থেকে কোরিয়া উপদ্বীপের পূর্ব দিকের সাগর অভিমুখে তিনটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এটি উত্তর কোরিয়ার এ বছরের ১৬তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। জয়েন্ট চিফস অফ স্টাফ আরও জানিয়েছে যে, ক্ষেপণাস্ত্রগুলো ৩৬০ কিলোমিটার পথ অতিক্রম করে এবং সর্বোচ্চ ৯০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছায়।

জাপানের উপকূলরক্ষী বাহিনী সন্ধ্যা ৬:৩০ মিনিটের দিকে একটি বস্তু সনাক্ত করে যা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে, এনএইচকে জানায়। সেটি জাপানের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের বাইরে ভূপাতিত হয়েছে বলে মনে হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়োল শপথ গ্রহণ করেন। সুক-ইয়োল একজন রক্ষণশীল এবং তার উদারনৈতিক পূর্বসূরী, মুন জে-ইন এর তুলনায়, তিনি উত্তর কোরিয়ার প্রতি আরও তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি পোষণ করেন। উত্তর কোরিয়ার বিষয়ে একটি “নীতিভিত্তিক” পন্থা অবলম্বনের অঙ্গীকার করেছেন সুক-ইয়োল।

ইয়ুনের প্রেসিডেন্টের দফতর বৃহস্পতিবারের পরীক্ষাটিকে একটি “মারাত্মক উস্কানি” হিসেবে ব্যাখ্যা করে সেটির প্রতি কঠোর নিন্দা জানিয়েছে। এর আগে ইয়ুনের জাতীয় নিরাপত্তা দফতরের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলোর বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে, জাতিসংঘে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত, চো হিয়ুন উত্তর কোরিয়ার “সম্পূর্ণ, যাচাইযোগ্য এবং অপরিবর্তনীয় রূপে পরমাণু নিরস্ত্রীকরণের” আহ্বান জানান। এর মাধ্যমে উত্তর কোরিয়ার কাছে অপছন্দের এই দাবি আবারও আলোচনায় উঠে আসলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com