রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইউক্রেন ন্যাশনাল গার্ডের ৫৬০ জনেরও বেশি সৈনিক যুদ্ধে নিহত হয়েছে : কিয়েভ

  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২, ২.৩৪ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

ইউক্রেনের ন্যাশনাল গার্ডের প্রধান জানিয়েছেন, তাদের ৫৬০ জনের বেশি সৈন্য রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হবার পর থেকে নিহত হয়েছে । এই বাহিনীর মধ্যে বর্তমানে মারিউপোলের স্টিলওয়ার্কগুলোতে থাকা আজভ রেজিমেন্টও রয়েছে।

ন্যাশনাল গার্ডের প্রধান অ্যালেক্সি ন্যাডটোচি এক অনলাইন ব্রিফিং-এ বলেছেন, ২৪ ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে ৫৬১ জন নিহত হওয়া ছাড়াও আরও ১,৬৯৭ জন সৈন্য আহত হয়েছে।

বুধবারের বিবৃতিটি একটি বিরল পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে কারণ ইউক্রেনীয় এবং রুশ উভয় পক্ষের কর্মকর্তাই যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে খুব কমই কথা বলেছেন।

এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেচ্ছিলেন, আড়াই থেকে তিন হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে এবং প্রায় ১০ হাজার জন আহত হয়েছে । আহতদের সম্পর্কে তিনি বলেন, “তাদের মধ্যে কতজন বেঁচে থাকবে তা বলা কঠিন।“

রাশিয়া কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ নেয়ায় এবং ইউক্রেনের পূর্ব সীমান্তে সেনা মোতায়েন করায় ২০১৪ সালের মার্চে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত ইউক্রেনের ন্যাশনাল গার্ড গঠন করা হয়।

আইন অনুসারে এতে ৬০ হাজার পর্যন্ত সৈন্য থাকতে পারে এবং ২০১৪ সালের মাইডান বিপ্লবে সামনের সারিতে থাকা বেশ কয়েকটি আত্মরক্ষাকারী গোষ্ঠী এবং আজভের মতো বিভিন্ন জাতীয়তাবাদী দলকে অন্তর্ভুক্ত করে নেয়।

মঙ্গলবার কিয়েভ বলেছে, তাদের ১ হাজারেরও বেশি যোদ্ধা দক্ষিণের বন্দর শহর মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল স্টিল প্ল্যান্টের ভেতরে আটকা পরেছে । তাদের মধ্যে শতাধিক যোদ্ধা আহত হয়েছে।

কিছু আজভ সৈন্য প্ল্যান্টে মারা গেছে । তবে ঠিক কতজন মারা গেছে তা স্পষ্ট নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com