সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

“টেকসই বাংলাদেশ”

  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ২.২৭ এএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

 

আজিম উদ্দিন রুবেলঃ

শোনেন শোনেন দেশবাসী
শোনেন দিয়া মন
মমতাময়ী মায়ের কথা
করিব বর্ণন।।

বাপে স্বপ্ন দেখেছিল
গরিবের মুখে হাসি
তাঁরই কন্যা গৃহ দিল
গরিবেরে ভালবাসি।।

মাথা গোজার ঠাঁই ছিলনা
পেল পাকা ঘর
রোদ বৃষ্টিতে কষ্ট যারা
করেছে জীবনভর।।

কোথাও নাইতো এমন নেতা
গরিবের তরে কাদে
গৃহহীনরে গৃহ দিতে
পাকা ঘর বাধে।।

বারান্দাসহ দুই রুম
রান্নাঘরও আছে
এটাচ টয়লেটের ডাবল স্লাব
আছে ঘরের পাছে।।

বিনামূল্যে বিদ্যুৎ দিলেন
দূর হলো অন্ধকার
আর্সেনিকমুক্ত টিউবওয়েল দিলেন
পানির সমস্যা নাই আর।।

দুই শতক জমি দিলেন
মুক্ত ভূমিহীন
জায়গা আর ঘর পেয়ে এখন
স্বপ্ন রঙিন।।

নতুন দিনের স্বপ্ন দেখি
টেকসই বাংলাদেশ
প্রধানমন্ত্রীর জন্য মোদের
গর্বের নাইকো শেষ।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com