মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

প্রতিবছর করোনা টিকা: নিতে হবে :স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ১০.৫৬ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাস প্রতিরোধে প্রথমে বলা হয়েছিল দুই ডোজ টিকা প্রয়োগের কথা। এরপর বুস্টার নামে প্রয়োগ শুরু হলো তৃতীয় ডোজের। কয়েকটি দেশে এখন চতুর্থ ডোজও প্রয়োগ করা হচ্ছে। এরপর কোনো কোনো বিশেষজ্ঞ প্রতিবছর করোনা টিকা দিতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। এবার একই ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার (২২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক বলেন, অনেক বিশেষজ্ঞই প্রতিবছর করোনা টিকা প্রয়োগের কথা বলছেন। তবে বিষয়টি এখনো অনুমোদিত কোনো বিষয় নয়। আমরাও নিশ্চিত নই যে, এটা লাগবে কি-না। তবে এ ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। সে কারণে দেশেই করোনা টিকা উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা টিকা প্রয়োগে বাংলাদেশ সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে আছি আমরা। এবার দেশে টিকা উৎপাদনের মাধ্যমে আরও এগিয়ে যেতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com