বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, গ্রেফতার ৪

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ১.০১ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) রহিমা খাতুনের বাসা ও ছাত্রী হোস্টেলে গিয়ে অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) স্কুল ক্যাম্পাস থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয় বলে জানান গফরগাঁও থানার ওসি মো. ফারুক আহাম্মেদ।

ওগ্রফতার চার জন হলো সাইফুল ইসলাম খান, আইনাল ইসলাম, জোবায়ের হাসান ও মো ইসহাক। তাদের থেকে বেসরকারি টেলিভিশিন চ্যানেল এশিয়ান টিভি ও দৈনিক আমাদের বার্তার পরিচয়পত্র উদ্ধার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার সাইফুল ইসলাম খান, আইনাল ইসলাম ও জোবায়ের হাসান বিদ্যালয়ে ক্যাম্পাসে আসেন। পরে তারা শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে ভিডিও ধারণ করে। প্রধান শিক্ষিকা ক্লাসে থাকা অবস্থায় এক পর্যায়ে সাংবাদিক পরিচয়দানকারী ওইসব ব্যক্তি বিনা অনুমতিতে প্রধান শিক্ষিকার বাসা ও ছাত্রী হোস্টেলে গিয়েও ভিডিও ধারণ করেন। এ সময় তারা প্রধান শিক্ষিকার বাসার আসবাবপত্র তছনছ করে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে পঁচাত্তর হাজার টাকা নিয়ে নেন।

প্রধান শিক্ষিকা রহিমা খাতুন ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার ও গফরগাঁও থানায় অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়ের নেতৃত্বে একদল পুলিশ এসে প্রধান শিক্ষিকার কক্ষ হতে তাদের আটক করে।

প্রধান শিক্ষক রহিমা খাতুন বলেন, ওরা সাংবাদিক পরিচয় দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। বিনা অনুমতিতে ছাত্রীদের ভিডিও ধারণ করেন। আমি ক্লাসে থাকা অবস্থায় বাসায় ও ছাত্রী হোস্টেলে প্রবেশ করে তাণ্ডব চালান ও আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com