শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

মাঝরাতে রণক্ষেত্র নিউমার্কেট।

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৯.০৪ এএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। সোমবার রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। রাত দুইটায়ও এই সংঘর্ষ অব্যাহত ছিল। এ সংঘর্ষ ঠেকাতে নিউমার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে ডিএমপি। সংঘর্ষ বন্ধ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ছুঁড়ে। উভয় পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষের কারনে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীদের কাছে সংঘর্ষের কারন জানতে চাইলে নিউমার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, রাতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র নিউমার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খাবার খেয়ে তাঁরা টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে দোকানের লোকজনের তর্কাতর্কি হয়। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা এসে দোকান ভাংচুর করতে থাকে। পরে ব্যবসায়ীরা একসঙ্গে বের হয়ে আসেন।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে সংঘর্ষের কারণ জানতে চাইলে ঢাকা কলেজের ছাত্ররা বলেন,ঢাকা কলেজের এক ছাত্রের ওপর নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা চালালে এর প্রতিবাদে ঢাকা কলেজের আবাসিক হল থেকে শত শত ছাত্র লাঠিসোঁটা নিয়ে হল থেকে বের হয়ে নিউমার্কেটে যান।

সংঘর্ষের কারণ ঘটনাস্থলে উপস্থিত জনতার কাছে জানতে চাইলে তারা বলেন,ঢাকা কলেজের ছাত্ররা নিউমার্কেটের কিছু দোকান ভাঙচুর করলে এবং ব্যবসায়ীদের মারধর করলে
এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনার পর নিউমার্কেটের ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে বেরহলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে ছাত্ররা পিছু হটলেও উত্তেজিত ছাত্ররা দফায় দফায় ব্যবসায়ীদের উপর হামলা করার চেষ্টা করে। তাতে বাঁধা হয়ে দাঁড়ায় পুলিশ।
পুলিশ সংঘর্ষ বন্ধ করার জন্য কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করে,রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনা স্হলের পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com