লালবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটআগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুক্রবার দুপুর ১২টার পর শহীদ নগর বউ বাজারের প্লাস্টিক কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ওই কারখানায় আগুন লাগে দুপুর ১২টা ৬ মিনিটে। খবর পেয়ে ১২টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্লাস্টিক কারখানাটি টিনশেডের।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। বিস্তারিত তদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।