শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

নেত্রকোনায় ডায়রিয়ায় শিশুসহ ২৮ জন আক্রান্ত।

  • আপডেট সময় শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ১২.৩৮ এএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ

নেত্রকোণার কলমাকান্দায় শিশুসহ ডায়রিয়া রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। এক সপ্তাহে শিশুসহ ২৮ জন ডায়রিয়া রোগে আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের মধ্যে শিশুসহ ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ হাসপাতালে বর্তমানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন উপজেলার বাউশাম গ্রামের ইয়ামিন, চকপাড়া গ্রামের তাওহীদ, টেংগা গ্রামের সিফাত, মুক্তিচরের মোস্তফা, পনারপারুয়ার আইমাস, কলমাকান্দা মধ্যে বাজরের জুনাইদা, চরপাড়া গ্রামের জিসান, আনন্দপুর গ্রামের, অর্ক সরকার, ভবানীপুর গ্রামের প্রমি আক্তারসহ নারী ফরিদা (৪০), মমতা (৩৬) ও ললিতা (৫০)।

বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন গিয়ে দেখা যায়, ১২ জন শিশুসহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া এক শিশু ইয়ািমনের অভিভাবক মন্তাজ মিয়া বলেন, গত রবিবার থেকে আমার নাতি পাতলা পায়খানা দেখা দেয়। পরে বাউশাম বাজারে পল্লী চিকিৎসক পরামর্শে ৪দিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ না হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তির পরামর্শ দেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: সোহরাব হোসাইন লিংকন বলেন, ঋতু পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।আমরা যথাযথ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, খাওয়ার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে পচাবাসি খাবার পরিহার করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com