বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ৬.৫৩ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে ঝুলন্ত অবস্থায় আল-আমিন (২৯) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার বাঞ্চানগর এলাকার এম সুলতান হাউজের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ব্যাংক কর্মকর্তা আল-আমিন চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২ মাস পূর্বে লক্ষ্মীপুর কৃষি ব্যাংকে সহকারি-ম্যানেজার হিসাবে যোগদান করেছেন আল-আমিন। সে থেকেই পৌর এলাকার বাঞ্চানগরের এম সুলতান হাউজের পঞ্চম তলায় একটি বাসায় ওই ব্যাংকের সহকর্মী ইব্রাহীমকে নিয়ে ভাড়া থাকতেন।
ইব্রাহীম বলেন, দুপুরে বাসায় এসে ব্যাংকে ফিরে যায়নি আল-আমিন। রাতে তিনি বাসার সামনে এসে আল-আমিনকে ডাকতে থাকেন। কিন্তু কোন সাড়া না পেয়ে বাড়ির মালিক সাইফুলকে বিষয়টি জানান। পরে তাঁর সহযোগিতায় রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান। এরপর পুলিশকে খবর দিলে, মরদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com