শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১৭ রানে অলআউট বাংলাদেশ

  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৮.১৭ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হলো সফরকারী বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ২৩৬ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে টাইগাররা। কিন্তু বাংলাদেশকে ফলো-অন না করিয়ে, নিজেরাই ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৪৫৩ রান করেছিলো প্রোটিয়ারা।
দ্বিতীয় দিন শেষে নিজেদের ইনিংসে ৫ উইকেটে ১৩৯ রান করেছিলো বাংলাদেশ। মুশফিকুর রহিম ৩০ ও ইয়াসির আলি ৮ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন টেস্ট ক্যারিয়ারের ২৫তম হাফ-সেঞ্চুরি তুলে আউট হন মুশফিক। ১৩৬ বলে ৫১ রান করেন তিনি। ৮টি চার মারেন মুশফিক। ৮৭ বলে ৭টি চারে ৪৬ রান করেন ইয়াসির।
লোয়ার-অর্ডারে মেহেদি হাসান মিরাজ ১১, তাইজুল ইসলাম ৫, খালেদ ও এবাদত শুন্য রান করেন। ৭৪ দশমিক ২ ওভারে অলআউট হয় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার মুল্ডার-হার্মার ৩টি করে ও ওলিভিয়ের-মহারাজ ২টি করে উইকেট নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com