সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

আইসিজের আদেশ ও নির্দেশনা বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি তাগিদ দিয়েছে জাতিসংঘ

  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ৩.০৪ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজের আদেশ ও নির্দেশনা বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি তাগিদ দিয়েছে জাতিসংঘ। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনারের দফতর থেকে শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের আদেশ জাতিসংঘ সনদ ও বিধিবদ্ধ নীতিমালার আলোকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি তাগিদ দেয়া হয়েছে।

বিবৃতিতে রোহিঙ্গারা যাতে মিয়ানমারে শান্তি ও যথাযথ মর্যাদার সাথে বসবাস করতে পারেন- সে লক্ষ্যে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে তথ্যানুসন্ধান ও এ সংক্রান্ত সকল প্রকার কার্যক্রমে মিয়ানমারের সহযোগিতা কামনা করা হয়েছে।

এদিকে, মিয়ানমারের নেত্রী অং সান সুচি লন্ডন ভিত্তিক প্রভাবশালী সংবাদপত্র দি ফিনান্সিয়াল টাইমসে লিখিত এক নিবন্ধ- যা ২৩ জানুয়ারি প্রকাশিত হয়েছে – তাতে রোহিঙ্গাদের প্রতি যুদ্ধাপরাধ করা হয়েছে বলে উল্লেখ করে বলেছেন, এই যুদ্ধাপরাধের সাথে জড়িতদের বিচারে আরও কিছুটা সময় লাগবে। মিয়ানমারের বিচার ব্যবস্থার ওপর আস্থা স্থাপনের জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com