রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কিশোরগঞ্জে ৬ কেজি গাঁজা- সহ একব্যক্তি আটক।

  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ১২.১৩ এএম
  • ১৫১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মো. ইকবাল খন্দকার (৪১) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় ভৈরব উপজেলার মধ্যেরচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গাঁজাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. ইকবাল খন্দকার ভৈরব উপজেলার মধ্যেরচর পূর্বপাড়া মৃত আলফাজ খন্দকারের ছেলে।
র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান কিশোরগঞ্জ নিউজকে জানান, মো. ইকবাল খন্দকার একজন মাদক ব্যবসায়ী। সে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে মাদকদ্রব্য পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব উপজেলার মধ্যেরচর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৬ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মাদক ব্যবসায়ী মো. ইকবাল খন্দকারকে আটক করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান কিশোরগঞ্জ নিউজকে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com