রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান আগনে পুড়ে ছাই।

  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৩.৫২ এএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের ফুলপুরের রূপসী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। এতে নগদসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে বলে মালিকগণ জানান। বৃহস্পতিবার রাত পৌনে ১ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের রূপসী বাজারে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে হঠাৎ করে দোকানে আগুন লেগে যায়। স্থানীয়রা টের পেয়ে সাথে সাথে আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে এবং পুলিশ ও ফুলপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। এরই মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে কয়েকটি দোকান দাউ দাউ করে জ্বলছিল। সংবাদ পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস ও ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মাঝেই ইদ্রিস আলীর চায়ের দোকান, রায়হানের মনোহারী দোকান, শাহিনের চায়ের দোকান, আল আমিনের ইলেকট্রনিক্সের দোকান, আজিম উদ্দিনের মনোহারী দোকান, ডাঃ ইমান আলীর ঔষধের ফার্মেসী, হরমুজ আলীর মনোহারী দোকান ও আজহারুলের মনোহারী দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার য়-তি হয়েছে বলে তিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। ফুলপুর থানা পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা কাচাবাজার এলাকায় জনৈক ইদ্রিস আলী(৬০) এর চায়ের দোকান থেকে শর্ট সার্কিট বা চুলা থেকে প্রথম আগুনের সুত্রপাত হতে পারে। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৮ টি দোকান পুড়ে ছাই হয়েছে।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, রূপসী ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী। ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান বাজার কমিটির মাধ্যমে তিগ্রস্ত ৮ টি দোকানের মালিককে ২ হাজার করে ১৬ হাজার টাকা প্রদান করেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ প্রাপ্ত হয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com